সতর্ক সূচনার পর ফিরে গেলেন লিটন

ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৯৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে সতর্ক সূচনা করেছিল বাংলাদেশ। ১০ ওভারের খেলা শেষে তামিম ইকবাল ও লিটন দাস ৪৫ রান করে অবিচ্ছিন্ন থাকেন। তবে ১১তম ওভারের প্রথম বলে লিটন আউট হয়ে যান। ব্যক্তিগত ২২ রানে কিমো পলের বলে রোভম্যান পাওয়েলের হাতে ধরা পড়েন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৮৪ রান।

শুক্রবার দুপুরে টস হেরে শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ১৯৮ রান করে। একদিকে ওপেনার শাই হোপ লড়াই করে ১০৮ রানে অপরাজিত থাকেন। অপরদিকে চলে আসা যাওয়ার পালা। সেই আসা যাওয়ার মিছিলে শামিল হন ৮ ব্যাটসম্যান। যার মধ্যে মারলন স্যামুয়েলসের ১৯ রানই সেরা সংগ্রহ। 

হোপ ৯টি চার ও একটি ছক্কার মারে ১৩১ বলে ১০৮ রানের দারুণ এক ইনিংস খেলেন। এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঢাকাতেও সেঞ্চুরি করে ক্যারিবীয়দের ম্যাচ জেতান হোপ। অপরদিকে দেবেন্দ্র বিষু অপরাজিত থাকেন ৬ রান করে।

আরো পড়ুন: ‘চুপ করো, খামোশ’ ক্ষিপ্ত হয়ে বললেন কামাল হোসেন

মিরাজ মাত্র ২৯ রানের ব্যবধানে চারটি উইকেট নেন। এটি ওয়ানডেতে তার ক্যারিয়ার সেরা বোলিং। এছাড়া সাকিব ও মাশরাফি দুটি করে উইকেট নেন। আর বাকি এক উইকেট নেন সাইফ উদ্দিন।

মিরপুরে সিরিজের প্রথম দুই ম্যাচের একটি করে জিতেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তাই এই ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। এই ম্যাচে যারা জয় পাবে সিরিজ ট্রফি যাবে তাদের ঘরেই। 

ইত্তেফাক/কেআই