জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ বুঝে গেছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তাদের পরাজয় হবে। তাই ড. কামাল ও আমার ওপর এমনকি সারাদেশে হামলা শুরু করেছে’।
শুক্রবার সকালে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে শহর বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলের নেতা-কর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘আমরা নির্বাচনে থাকব। তাই ছোটখাটো এসব দ্বিধাদ্বন্দ্ব ভুলে এক হয়ে ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইবেন। ভোটের দিন সকালে নিজে ভোট দেবেন এবং ভোটারদের কেন্দ্রে নিয়ে ধানের শীষে ভোট দেয়ার কথা বলবেন। সারাদিন ভোটকেন্দ্র পাহারা দেবেন। ফলাফল না নিয়ে যাবেন না। জনগণের ভোট রক্ষা করা গেলে বিজয় আমাদের নিশ্চিত’।
আরও পড়ুন: চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন আর নেই
বগুড়া সদর আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন।
ইত্তেফাক/এমআই