রাজধানীতে দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে দুর্ঘটনায় বিল্লাল হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত বিল্লাহ হোসেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কামাল বেপারীর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সকাল সাতটার দিকে মৃত ঘোষণা করেন।

 

পল্টন থানার পুলিশের ধারণা, কোনো যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

ইত্তেফাক/এএম