ইশতিয়াকের লেখা গান প্রথমবারের মতো কলকাতা থেকে প্রকাশ পেল হিল্লোলের কণ্ঠে

প্রথমবারের মতো ওপার বাংলা কলকাতা থেকে প্রকাশ পেয়েছে ইশতিয়াক আহমেদের লেখা গান। গানটির শিরোনাম, কে ভালো থাকে।

গানটি গেয়েছেন কলকাতার তরুণ কণ্ঠশিল্পী হিল্লোল আচার্যি। গানটির সুর ও সঙ্গীত করেছেন শিল্পী নিজেই। সঙ্গীত আয়োজনে ছিলেন, রনদীপ মুখার্জি। গতমাসের শেষ দিকে কলকাতার মিউজিটেক স্টুডিওতে গানটির কণ্ঠ ধারণ করা হয়।

তারপর পরই কলকাতার বিভিন্ন লোকেশনে শুট করা হয়। গানটির মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন তরুনিমা চক্রবর্তী, অভিজিৎ সেন, অনিবার্ণ সামন্ত এবং অভিষেক চৌধুরী। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন, অভিষেক চৌধুরী। গানটি প্রকাশ পেয়েছে, কলকাতার জনপ্রিয় লেবেল কোম্পানি আমারা মিউজিক থেকে।

ইত্তেফাক/আরকেজি