কাহালুতে ট্রাক চাপায় অজ্ঞাত যুবকের মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক চাপায় অজ্ঞাতনামা (২০) এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে বগুড়ার-সান্তাহার সড়কের পাগলাপীর ও কাজিপাড়া বাসস্ট্যান্ডের  মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের মুখমণ্ডল থেঁতলিয়ে যাওয়ায় সঠিক পরিচয় মিলেনি। তার গায়ে কমলা রংয়ের হাফ গেঞ্জি ও পরনে আকাশী রংয়ের ফুল প্যান্ট ছিল। দুর্ঘটনা কবলিত আশেপাশের লোক জনের ধারনা মৃত ব্যক্তি পাগল প্রকৃতির হতে পারে।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার শেষ দিনে ইলিশ শিকারের চেষ্টা, ৮৫ জেলের দণ্ড

কাহালু থানার এসআই মুকুল চন্দ্র জানান, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ দাফন করা হবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


ইত্তেফাক/এএএম