বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইদুর রহমান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় লিটন (৩০) ও শিমুল (৩৫) নামে অপর দুই মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিক উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম মহিলা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান বগুড়ার নাটাইপাড়ার জাহিদুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: আদেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা, ৯ শিক্ষকের অর্থদণ্ড
নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রতন কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার সাইদুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন।
ইত্তেফাক/এএএম