ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার ও বিদ্যুৎস্পষ্টে এক শ্রমিক মারা যায়।
এদের মধ্যে আখাউড়া পৌর শহরের তারাগনে পুকুর থেকে মো: শরীফুল (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটি আনোয়ার মিয়ার ছেলে ও সে নানার বাড়িতে থাকত। নিহত শিশুর মা প্রবাসে থাকেন।
স্থানীয়রা জানান, পৌর শহরের তারাগন পশ্চিম পাড়ার একটি পুকুরে এক শিশুর লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে।
এবিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, খবর পেয়ে লাশ উদ্ধারের করা হয়েছে।ময়না তদন্তের জন্য জেলা সদরের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে মা-ইলিশ
অপরদিকে লরি থেকে বিদ্যুতের খুঁটি নামতে গিয়ে আশিক মিয়া-(২২) নামে এক শ্রমিক বিদ্যুৎস্পর্শে মারা গেছে। বৃহস্পতিবার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। আশিক মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের নোয়াব মিয়া হাজারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে আশিক মিয়া সুলতানপুর গ্রামে লরি থেকে ক্রেনের সাহায্যে বিদ্যুতের খুঁটি নামানোর সময় খুঁটিটি অসাবধানতাবশত রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক তারের লেগে গেলে আশিক মিয়া বিদ্যুৎ স্পর্শে আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া পল্লীবিদ্যুৎ সমিতির স্টোরকিপার মামুন বলেন, আশিক মিয়া পল্লীবিদ্যুতের খুটি নামানোর কাজ করতো।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি।
ইত্তেফাক/এমআরএম