পরিবেশ সচেতনতা পুরষ্কার প্রত্যাখ্যান করলেন গ্রেটা

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের ওপর পরিবেশ সচেতনতা নিয়ে জবাব দেবার পর এবার পরিবেশ সচেতনতার পুরস্কার (এনভায়রনমেন্টাল এ্যাওয়ার্ড) ফিরিয়ে দিলেন সুইডেনের পরিবেশ সচেতক গ্রেটা থানবার্গ। বিশেষ ওই সম্মান ফিরিয়ে তিনি বলেন, মানুষ যত বেশি বিজ্ঞানের কথা শুনবে ততই পরিবেশ সুস্থ-স্বাভাবিক থাকবে। পুরস্কার দিয়ে সচেতনতা আনা যায় না। 

তরুণ পরিবেশ সচেতককর্মী গ্রেটাকে তার ‘ফ্রাইডেস ফর ফিউচার’ অভিযানের জন্য এ বছর এই বিশেষ সম্মান দেওয়ার আয়োজন করে নর্ডিক কাউন্সিল। স্টকহোমে আয়োজিত এই অনুষ্ঠানে এসেই একথা জানান গ্রেটা। নরওয়ে এবং সুইডেন উভয় দেশই প্রতি বছর যৌথভাবে এই বার্ষিক সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করে থাকে।  

অনুষ্ঠানে গ্রেটার নাম ঘোষণা হতেই পরিবেশ সচেতকের এক প্রতিনিধি জানান, ৫২ হাজার ডলার সম্মানী নিতে অস্বীকার করেছেন গ্রেটা। পাশাপাশি, তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়ে দেন তার আপত্তির কথা।

আরও পড়ুন: নাটোরে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য আটক

পোস্টে তিনি বলেন, অর্থ নয়, পুরস্কার নয়, একমাত্র বিজ্ঞানের কথা শুনলে উন্নত হবে বিশ্ব পরিবেশ, জলবায়ু। একই সঙ্গে তিনি নরওয়েবাসীদের সমালোচনা করে বলেন, তারা যতটা রাজনৈতিক ব্যক্তিত্বদের কথা শোনেন ততটাও তারা পরিবেশ জলবায়ু নিয়ে ভাবেন না। 

প্রসঙ্গত, জলবায়ুর উন্নতির জন্য প্রতি শুক্রবার সুইডিস পার্লামেন্টের সামনে তার ধর্না গ্রেটাকে মাত্র ১৬ বছর বয়সেই বিখ্যাত করেছে।

ইত্তেফাক/এসি