জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

বিজ্ঞান

মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক

দুলালপুর এস.এম.এন্ড কে. উচ্চ বিদ্যালয়

 কুমিল্লা

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। তোমাদের জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা আসছে নভেম্বরে অনুষ্ঠিত হবে। এখন থেকে প্রতিটি দিনই তোমাদের জন্য মূল্যবান। ভালো ফলাফলের জন্য পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় ভালো করে মনোযোগ দিয়ে পড়বে এবং ছোট ছোট অনেকগুলো প্রশ্ন তৈরি করার চেষ্টা করবে। এতে অধ্যায়টি সম্পর্কে তোমার ভালো ধারণা থাকবে। আজকে পাঠ্যবইয়ের “রাসায়নিক বিক্রিয়া” অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন তুলে ধরা হলো।

 

১. মৌলের পুরো নামের সংক্ষিপ্তরূপকে কী বলে?

ক. সংকেত    খ. প্রতীক      গ. মূলক      ঘ. বিক্রিয়া

২.  H2O  এর পারমাণবিক ভর কত?

ক. ১৮         খ. ২০         গ.  ৮      ঘ. ১৬

৩. এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কত?

ক. ১১৯ টি      খ. ১০৯ টি  গ. ১১৮ টি   ঘ. ১২০ টি

৪. কোনটি ধাতু?

ক. অক্সিজেন                               খ. ফসফরাস   

গ. কার্বন                                      ঘ. সোডিয়াম

৫. রাসায়নিক বিক্রিয়ায় কোনটি আবশ্যক?

ক. যোজনী                 খ. স্পর্শ    

গ. গণনা                     ঘ. মৌলের পরিমাণ

৬. রাসায়নিক বিক্রিয়ায় সবসময় কী ঘটে?

ক. তাপ শক্তি উত্পন্ন হয়       খ. শক্তি সংরক্ষিত হয়      

গ. শক্তি সংরক্ষিত থাকে না   ঘ. গতিশক্তি উত্পন্ন হয়

৭. রাসায়নিক বিক্রিয়ার কয়টি অংশ থাকে?

ক. ২ টি       খ. ৩ টি         গ. ৪ টি        ঘ. ৫ টি

৮. কোনটি অধাতু?

ক. আয়োডিন                              খ. পটাসিয়াম  

গ. আয়রণ                                   ঘ. লিথিয়াম

৯.   S + O2   = SO2     বিক্রিয়াটি কোন ধরণের?

ক. বিয়োজন                 খ.দ্বি-বিয়োজন

গ. সংযোজন               ঘ. প্রতিস্থাপন

১০. সালফারের বর্ণ কেমন?

ক.  সাদা          খ. নীল        গ. কমলা              ঘ. হলুদ

১১.   CaCO3  প্রস্তুতিতে প্রয়োজন-

i. CaO         ii. CO2               iii  CO

নিচের কোনটি সঠিক?                                                    ক. i ও ii                   খ. i ও  iii     

গ. ii ও iii                     ঘ. i ,   ii   ও   iii

১২. মোমের দহণে-

i. রাসায়নিক পরিবর্তন হয়    ii. ভৌত পরিবর্তন হয়        

iii. কোনো পরিবর্তন হয় না                

নিচের কোনটি সঠিক?                                                    ক. i ও ii           খ. i ও  iii     

গ. ii ও iii         ঘ. i ,   ii   ও   iii

১৩. চুনের পানির রাসায়নিক সংকেত কোনটি?

ক.   CaO    খ.  CO2  গ. CO   ঘ. CaCO3

১৪. কোন বিক্রিয়ায় একটি যৌগ ভেঙ্গে দুইটি যৌগ হয়?

ক. সংশ্লেষণ  খ. বিয়োজন  গ. দহন    ঘ. প্রতিস্থাপন

১৫. NH4Cl  এর বিয়োজনে কোনটি প্রয়োজন?

ক. আলো     খ. তাপ     গ. পানি    ঘ. চাপ

১৬.  লেবুর রসে কোন এসিড থাকে?

ক. সাইট্রিক এসিড    খ. ল্যাকটিক এসিড     

গ. ফরমিক এসিড     ঘ. টারটারিক এসিড