হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুর অ্যান্ড কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া হলো, আশা করি মনোযোগ দিয়ে চর্চা করবে।
অল্প কথায় উত্তর দাও :
১। জাতিসংঘের চারটি প্রশাসনিক শাখার নাম লিখ।
উত্তর : জাতিসংঘের প্রধান প্রশাসনিক শাখা ছয়টি। এর চারটি প্রশাসনিক শাখার নাম নিম্নরূপ—
১. সাধারণ পরিষদ; ২. সচিবালয়; ৩. অছি-পরিষধ;
৪. আন্তর্জাতিক আদালত।
২। জাতিসংঘের চারটি উন্নয়নমূলক সংস্থার নাম লেখ।
উত্তর : জাতিসংঘের বিভিন্ন সদস্য রাষ্ট্রের মধ্যে উন্নয়নমূলক কাজ করার জন্য কতগুলো উন্নয়নমূলক সংস্থা রয়েছে। চারটি উন্নয়নমূলক সংস্থার নাম নিম্নরূপ—
১. ইউনিসেফ; ২. ইউএনডিপি; ৩. ইউনেস্কো; ৪. বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
৩। সার্কের চারটি উদ্দেশ্য লেখ।
উত্তর : সার্ক গঠনের কতকগুলো লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। এর মধ্যে চারটি উদ্দেশ্য নিম্নরূপ—
১. সদস্য দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা।
২. সদস্য দেশগুলোকে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা।
৩. বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করার মাধ্যমে দেশগুলোর উন্নয়ন সাধন করা।
৪. দেশগুলোর স্বাধীনতা ও ভৌগোলিক সীমা মেনে চলা।
৫। জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর : পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভয়াবহ অবস্থার সৃষ্টি করে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা তখন জরুরি হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপরই জাতিসংঘ গঠিত হয়। জাতিসংঘ ১৯৪৫ সালের ২৪ এ অক্টোবর বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হয়।
৬। ইউনিসেফের কয়েকটি কাজ বর্ণনা কর।
উত্তর : জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর জন্য উন্নয়নমূলক কাজ পরিচালনা করে অনেক সংস্থা। এদের মধ্যে ইউনিসেফ অন্যতম। এর পুরো নাম জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। ইউনিসেফ যেসব কাজ পরিচালনা করে তার মধ্যে উল্লেখযোগ্য হলো—
ক. শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা।
খ. গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ করা।
গ. স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি করা।
ঘ. মা ও শিশুর স্বাস্থ্য।
ঙ. শিশুদের বিভিন্ন প্রতিষেধক টিকা দান করা।
৭। বাংলাদেশের উত্তরে অবস্থিত সার্কের দুটি ছোট দেশ সম্পর্কে লেখ।
উত্তর : বাংলাদেশের উত্তরে সার্কের দুইটি সদস্য রাষ্ট্র হলো নেপাল ও ভুটান। নিচে দেশ দুইটি সম্পর্ক আলোচনা করা হলো—
নেপাল :
রাজধানী— কাঠমাণ্ডু।
ভাষা— নেপালি।
আয়তন— ১,৪৭,১৮১ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা— ২,৬৪,৯৪,৫৪০ জন (২০১১)।
ধর্ম— ৮০% হিন্দু, ১০% বৌদ্ধ, বাকী ১০% অন্যান্য।
ভুটান :
রাজধানী— থিম্পু।
ভাষা— ডিজংখা (Dzongkha)।
আয়তন— ৩৮,৩৯৪ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা— ৭,৪২,৭৩৭ জন (২০১২)।
ধর্ম— বৌদ্ধ।
৮. জাতিসংঘ কত সালে গঠিত হয়? বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব কার?
উত্তর : জাতিসংঘ ১৯৪৫ সালে গঠিত হয়। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব জাতিসংঘের।
৯.জাতিসংঘ গঠনের দুইটি/একটি উদ্দেশ্য লেখ।
উত্তর : জাতিসংঘ গঠনের দুটি উদ্দেশ্য হলো—
i. বিশ্ব শান্তি প্রতিষ্ঠা।
ii. পারস্পরিক বন্ধুত্ব, সমপ্রীতি ও সহযোগিতা।