প্রাথমিক শিক্ষা সমাপনীর সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, ক্রমেই পরীক্ষা নিকটে আসছে। পড়ার টেবিলটা গুছিয়ে সকাল সন্ধ্যায় পড়তে বস। একটু একটু করে জানো আনন্দ পাবে।
(১) গুণ্য, গুণক ও গুণফল এর মান কত হলে তিনটি মানই সমান হবে?
(২) নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য = কী?
(৩) ৬টি পেন্সিলের দাম ৩০ টাকা হলে ১০টি পেন্সিলের দাম কত?
(৪) ৮টি ডিমের দাম ৭২ টাকা হলে ১৫টি ডিমের দাম কত?
(৫) খোলা বাক্য বলতে কী বোঝায়?
(৬) নিম্নের গাণিতিক বাক্যটিকে সঠিক করতে খালি ঘরে কোন সংখ্যাটি বসবে?
১৫ + < ১০ + ১৫
(৭) ১৮ ও ৪৫ এর সাধারণ গুণনীয়ক কী কী?
(১১) ৫.১৬ x ১২ = কত?
(১২) মিতা দৈনিক গড়ে ২.৫ ঘণ্টা লেখাপড়া করে। এপ্রিল মাসে সে কত ঘণ্টা পড়ালেখা করে?
(১৩) ৬টি বইয়ের ওজন ৯২৪ গ্রাম। বইগুলোর গড় ওজন কত?
(১৪) লাভ ও ক্ষতি কীসের উপর হিসাব করা হয়?
(১৫) কত গ্রাম এর ৫৬% হলো ৪২ গ্রাম?
(১৬) একটি বৃত্তের ব্যাসার্ধ ও ব্যাসের মধ্যে সম্পর্ক কী?
(১৭) একটি মহল্লার জনসংখ্যা ৩০০ জন এবং জনসংখ্যার ঘনত্ব ১৫০ জন/বর্গ কি.মি.। ঐ মহল্লার আয়তন কত?
(১৮) ধারাবাহিক ১০০ বছর সময়কে কী বলে?
(১৯) উপাত্ত কত প্রকার ও কী কী?
(২০) কোন ধারণাকে আধুনিক কম্পিউটারের সূত্র হিসেবে বিবেচনা করা হয়?
(২১) মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে কোন ভগ্নাংশ যুক্ত থাকে?
(২২) ভাগশেষ কত হলে নিঃশেষে বিভাজ্য হবে?
(২৩) দুই অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ২০০ কে গুণ করলে গুণফল ১৯৮০০ হবে?
(২৪) মাতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ। মাতার বয়স ৬৫ বছর হলে পুত্রের বয়স কত?
(২৫) ৬ এর সাথে ‘ক’ যোগ করলে যোগফল ১০ হয়, এটিকে গাণিতিক বাক্যে প্রকাশ কর?
(২৬) (ক + ২) ন্ ৩ > ৩০ এখানে কয়টি প্রক্রিয়া প্রতীক বিদ্যমান?
(২৭) লসাগু এর পূর্ণরূপ কী?
(২৮) ২.৪ x ৪ = ?
(২৯) ০.০০৪ কে ০.০৪ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
(৩০) ৮টি সংখ্যার গড় ২৫ এবং প্রথম ৭টি সংখ্যার গড় ২০ হলে ৮ম সংখ্যাটি কত?
(৩১) ৩০০ টাকার ১৫% = ?
(৩২) ১০০ টাকার ১০% এর সাথে ১০ টাকার ১০০% যোগ করলে কত হয়?
(৩৩) রিতার কক্ষটির ক্ষেত্রফল ৯ বর্গমিটার। কক্ষটির দৈর্ঘ্য ৩ মিটার হলে এর প্রস্থ কত?
(৩৪) ২ কেজি = গ্রাম। খালি ঘরে কত হবে?
(৩৫) তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক কী?
(৩৬) রিনি ১ ঘণ্টায় ৩.৫ কিমি হাটতে পারে। ৭ কিমি হাঁটতে তার কত সময় লাগবে?
(৩৭) ১ শতাব্দী = কত বছর?
(৩৮) লেখচিত্র কী?
(৩৯)‘অন’ করা ক্যালকুলেটরে নিচের হিসাবটি পেতে কয়টি বোতাম টিপতে হবে? ১৭ + ৯ = ২৬