বিনোদন ডেস্ক
বলিউডের এই সময়ের অন্যতম আলোচিত তারকা দিশা পাটানি। এখন পর্যন্ত ক্যারিয়ারে ৪ বছর পার করলেও কোনো সুপারহিট সিনেমা নেই তার। তবুও টাইগার শ্রফের সঙ্গে প্রেম নিয়েই ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় তিনি। কিছুদিন আগেই সম্পর্কের বিচ্ছেদ হয়েছে তাদের। এখন ক্যারিয়ারের দিকে আরো বেশি ফোকাস দিচ্ছেন দিশা। আর এবার ক্যারিয়ারের ভাগ্যও ঘুরতে যাচ্ছেন তার। কিছুদিন আগেই সালমান খানের ‘ভারত’ সিনেমায় সালমানের সঙ্গে নাচ দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। তার ভক্তদের থেকে শুরু করে সমালোচকরাও প্রশংসা করেছে তার। এবার আবারো সালমানের সঙ্গে দেখা যাবে দিশাকে। সম্প্রতি সালমানের পরবর্তী সিনেমা ‘রাধে’র মহরত অনুষ্ঠিত হয় ‘ফিল্মসিটি স্টুডিও’-তে। সেখানে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন দিশাও। সালমানের সঙ্গে আবারো কাজ প্রসঙ্গে দিশা বলেন, ‘এটি অবশ্যই আমার জন্য বড় একটি সুযোগ। সালমানের সঙ্গে কাজ করার ইচ্ছে অন্য সবার মতো আমারও রয়েছে। প্রথম কাজ দিয়ে সবার পজিটিভ সাড়া পেয়েছি। এ জন্যই আবারো কাজ করছি। এবার হয়তো আরো বড় ধামাকা নিয়ে আসছি। আর সেটা সিনেমাটি করার দর্শকরা বুঝতে পারবেন।’ ‘রাধে’ সিনেমাটি পরিচালনা করবেন প্রভুদেব। আগামীবছর সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।