ত্রিশালে বগি লাইনচ্যুত ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

ময়মনসিংহ প্রতিনিধি ও ত্রিশাল সংবাদদাতা

ময়মনসিংহের ত্রিশালে বৃহস্পতিবার রাতে ঢাকাগামী মহুয়া ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ থাকে কয়েক ঘণ্টা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে উপজেলার ফাতেমা নগর স্টেশনের আউটার সিগনালে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মোশারফ হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, কয়েক ঘণ্টার চেষ্টায় ইঞ্জিনসহ বগি উদ্ধারের পর ট্রেন যোগাযোগ চালু হয়েছে।