নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে বিরল প্রজাতির একটি বনরুই উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এটি উদ্ধার করা হয়।
কচাকাটা থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা প্রাণিটি বস্তাবন্দি অবস্থায় একটি ধানখেতে ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। শুক্রবার বনবিভাগের কর্মকর্তা সাদিকুর রহমান শাহীনের কাছে তা হস্তান্তর করা হয়েছে।