বরিশালে গাঁজা উদ্ধার, দম্পতিসহ আটক ৩

বরিশাল অফিস

বরিশালে শুক্রবার র্যাব ও কোস্ট গার্ডের পৃথক অভিযানে সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এ সময় এক দম্পতিসহ তিন জনকে আটক করা হয়। শুক্রবার সকালে বাকেরগঞ্জে র্যাবের অভিযানে চার কেজি গাঁজাসহ এক দম্পতি এবং একই সময়ে নগরীর নৌবন্দর এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ অনিক ডাকুয়া নামে এক যুবককে আটক করে কোস্ট গার্ড। অনিক নগরীর ১ নম্বর সিএন্ডবি পোল সংলগ্ন এলাকার হাজি বাড়ির বাসিন্দা সুকান্ত ডাকুয়ার ছেলে। অনিককে কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের কনটিনজেন্ট কমান্ডার মো. আতিউর।

চার কেজি গাঁজাসহ আটক মো. সিরাজ গাজী ও তার স্ত্রী শিউলি বেগমের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন র্যাবের ডিএডি এ কে এম আবু হোসেন শাহরিয়ার।