বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে শুক্রবার দুপুরে পানিতে ডুবে দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার খানপুর ইউনিয়নের উত্তর খানপুর গ্রামের হাফিজিয়া মাদ্রাসার পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। নিহতরা হলো, খানপুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আশিকুর রহমানের মেয়ে মিম (৭) ও তার খালাতো বোন খুলনার রবিউল ইসলামের মেয়ে লুবনা আক্তার (৯)।
খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন জানান, মিম এবং তার বাড়িতে বেড়াতে আসা খালাতো বোন লুবনা পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। মাদ্রাসা শিক্ষার্থীদের চিত্কারে স্থানীয়রা দৌড়ে গিয়ে তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।