বগুড়া অফিস
বগুড়ায় শুক্রবার দুই দিনব্যাপী রাজশাহী বিভাগীয় যুব কমিউনিস্ট ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। বগুড়া উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এর উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।
কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির সমন্বয়ক কমরেড রাগিব আহসান মুন্নার সভাপতিত্বে ক্যাম্পে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য কমরেড আবদুল্লাহ ক্বাফি রতন, কমরেড মোহাম্মদ আলতাফ হোসেন, কমরেড মোহাম্মদ অভিনু কিবরিয়া প্রমুখ।