কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
কামারখন্দে সরকারি আদেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করায় ৯ জন শিক্ষককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালিয়ে শিক্ষকদের এ জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত নয় শিক্ষক হলেন, উপজেলার চর ধইঞ্চি গ্রামের সৈকত, বড়ধুল গ্রামের মনিরুল ইসলাম, ইয়ামিন হোসেন, শরিফুল ইসলাম, কোনাবাড়ী গ্রামের আজিজুল ইসলাম, সোহেল রানা, আলোকদিয়ার গ্রামের নাজমুল হক, তৌহিদুল ইসলাম এবং আব্দুল মোতালেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, সরকারি আদেশ অমান্য করে কোচিং পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলার বিভিন্ন কোচিং সেন্টারের নয় শিক্ষককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে।