কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
কামারখন্দে সাবিনা খাতুন নামের এক নারী মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাবিনা উপজেলার জামতৈল গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে সাবিনার বাড়ি থেকে তাকে আটক করে উপজেলা প্রশাসন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশের যৌথ টিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারী মাদক ব্যবসায়ী সাবিনার বাড়িতে অভিযান চালিয়ে তার কাছে থাকা পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।