পিরোজপুরে পুলিশ সুপার গোল্ডকাপ
পিরোজপুর অফিস
গতকাল শুক্রবার অনুষ্ঠিত পুলিশ সুপার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা একাদশ মঠবাড়িয়া উপজেলা একাদশকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
পিরোজপুর জেলা স্টেডিয়ামে বিজয়ী দলের তিন নাইজেরিয়ান খেলোয়াড় নানা, এবেলে ও সানডে গোলগুলো করেন। রানার্সআপ দলের গোলদাতারা হলেন সিফাত ও নাইজেরিয়ান সুইট। নিজে গোল করা ও অপর দুটিতে জোগান দেওয়ায় ম্যান অব দ্য ম্যাচ হন সানডে।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি প্রধান অতিথি, মহিলা এমপি শেখ এ্যানী রহমান, পুলিশের বরিশালের ডিআইজি শফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।