ইত্তেফাক রিপোর্ট
চাঁদপুর থেকে যেকোন মূল্যে মাদক নির্মূল করার ঘোষণা দিয়েছেন জেলার পুলিশ সুপার মাহবুবুর রহমান। গতকাল শুক্রবার চাঁদপুর জেলার সহদেবপুর উপজেলার পাটোয়ারি বাড়ির কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তৃতা দানকালে তিনি এসব কথা বলেন। মাদক নির্মূলে চাঁদপুর জেলাব্যাপী গণসচেতনতার অংশ হিসেবে গতকাল তিনি মুসল্লিদের সঙ্গে এই মাদক সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন।
সমাজে মাদকের ভয়াবহতার চিত্র তুলে ধরে পুলিশ সুপার বলেন, মাদক তরুণ সমাজকে ধ্বংস করছে। ধ্বংস করছে আমাদের ভবিষ্যত্ প্রজন্মকে। তরুণদের মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, কোন পরিবারের একজন সদস্য মাদকে আসক্ত হলে সেই পুরো পরিবার ধ্বংস হয়ে যায়।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়ালীউল্লাহ, ইত্তেফাক-এর সিটি এডিটর আবুল খায়ের, স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, সাজুমাল, হান্নান মেম্বার প্রমুখ।