গুজব ছড়ানোর অপরাধে একজন গ্রেফতার

বিশেষ প্রতিনিধি

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অপরাধে শাহীন খন্দকার নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন।  র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী।

তিনি জানান, শাহীন খন্দকার দীর্ঘদিন ধরে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নেতাদের সম্পর্কে অশ্লীল, বানোয়াট তথ্য ও গুজব ছড়িয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।