যুক্তরাষ্ট্রের চাপেও তেল উত্পাদন কমাবে ওপেক

তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক এবং এর বাইরের ১০টি তেল উত্পাদনকারী দেশ দৈনিক ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রশাসনের চাপ সত্ত্বেও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  আগামী ১ জানুয়ারি থেকে তেল উত্পাদন কমানোর সিদ্ধান্ত কার্যকর করা হবে। তবে এ বিষয়ক সিদ্ধান্ত থেকে ইরান, ভেনিজুয়েলা ও লিবিয়াকে বাইরে রাখা হয়েছে। এই তিন দেশকে তাদের তেলের উত্পাদন কমাতে হবে না। ২০১৪ সালে তেলের দাম কমে ৩০ ডলারে পৌঁছেছিল। পরে উত্পাদন কমিয়ে আনে দেশগুলো, এতে পণ্যটির দাম ৯০ ডলারে গিয়ে পৌঁছায়। দাম যাতে না বাড়ে সেজন্য আবার উত্পাদন বাড়ায় ওপেক। কিন্তু ২০১৪ সালের মতো দরপতন ঠেকাতে আগেই পণ্যটির উত্পাদন কমানোর সিদ্ধান্তে সৌদি আরব রাজি হয়েছে। এমনকি ওপেক সদস্য দেশ ও অন্য প্রধান রফতানিকারক দেশগুলোও এ ব্যাপারে সম্মতি দিয়েছে।

 

 

 

০