ইন্দোনেশিয়ায় আচেহ উলামা কাউন্সিলের (এমপিইউ) সদস্য মুখলিস বিন মোহাম্মদকে বিবাহিত নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জন্য প্রকাশ্যে ২৮বার বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। আচেহ প্রদেশে ব্যাভিচার-বিরোধী কঠোর শরিয়া আইন তৈরি ও কার্যকরে ভূমিকা রাখে এমপিইউ। তাকে এ সংগঠন থেকে বের করে দেওয়া হবে বলে জানিয়েছেন আচি বেসার এলাকার ডেপুটি মেয়র হুসাইনি ওয়াহাব। তিনি বলেন, এটি আল্লাহর আইন। দোষী প্রমাণিত হলে সবাইকেই বেতের বাড়ি খেতে হবে। তিনি এমপিইউ সদস্য হলেও রেহাই পাবার সুযোগ নেই। -বিবিসি