যুক্তরাষ্ট্রে হ্যালোইন পার্টিতে বন্দুক হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার একটি বাসায় হ্যালোইন নাইট পার্টিতে বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। বৃহস্পতিবার গভীর রাতে অরিন্ডা শহরে ওই হামলা হয়। হতাহতদের সম্পর্কে তাত্ক্ষণিক কোনও তথ্য জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই পার্টিতে অংশ নেওয়া লোকজনের মধ্যে স্থানীয় কলেজের শিক্ষার্থীরাও ছিল। -সিএনএন