ইমরান খানকে পদত্যাগের আল্টিমেটাম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সরকারকে পদত্যাগ করতে দুইদিনের আল্টিমেটাম দিয়েছে জামায়াতে উলামায়ে ইসলাম (জেইউআই)। পার্টির আমির মাওলানা ফজলুর রহমান গতকাল শুক্রবার  ইসলামাবাদে এক প্রতিবাদী মিছিল থেকে এই আল্টিমেটাম ঘোষণা করেন। তবে পদত্যাগের দাবিকে গণতন্ত্রের জন্য হুমকি উল্লেখ করেছে এর নিন্দা জানিয়েছে সরকার। -দ্য ডন