মাগুরায় ফুটবলার হান্ট একাডেমির জেলা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে মাগুরা মহম্মদপুরের নহাটা রাণী পতিত পাবণী মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এ ফুটবল একাডেমির উদ্বোধন করা হয়।
নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে সংগঠনের সহ-সভাপতি মো. হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ফুটবলার হান্ট একাডেমির প্রধান উদ্যেক্তা মো. শামসুদ্দিন সুমি। বিশেষ অতিথির বক্তব্য দেন ফুটবলার হান্ট একাডেমির মাগুরা জেলা শাখার প্রক্টর মো. শাহজাহান মিয়া, ড. মান্নান মৃধা, সাবেক ছাত্রলীগ নেতা ও নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ফারুক হোসেন লুল। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিআইডব্লিউটিসির জিএম (অডিট) ফজলুল কাদের, প্রধান শিক্ষক মশিউর রহমান প্রমুখ।
আরো পড়ুন: দেশে অত্যাধুনিক ব্লাডব্যাংক স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফুটবল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। ফুটবলের উন্নয়নের জন্য বেশি বেশি ফুটবল একাডেমির প্রয়োজন। ফুটবল একাডেমির থেকেই বাংলাদেশে বড় বড় খেলোয়াড়ের জন্ম হয়েছে। ফুটবলার হান্ট একাডেমি মাগুরা জেলা শাখার উন্নয়নের জন্য সার্বিক ভাবে সহযোগিতা প্রদান করা হবে।
ইত্তেফাক/বিএএফ