ঝাঁজ পেঁয়াজে

 সাঈদ সাহেদুল ইসলাম

 

সেই জিনিসের নামটি হলো

পেঁয়াজ,

ঝাঁজ ছাড়া বা পাচ্ছে তাকে

কে আজ?

 

হায় পেঁয়াজের বাড়ছে এমন

কী গুণ?

মূল্য তো প্রায় তার বেড়েছে

ত্রিগুণ!

 

রপ্তানি তার বাদ দিয়ে দেয়

ভারত,

বাংলাদেশের আজকে ফাঁকা

আড়ত!

 

পেঁয়াজকে আর না দেয় যদি

বিদেশ,

করতে আবাদ- পারে না রে

কি দেশ?

 

না কি লোভের সিন্ডিকেটের

নেয়াজ,

আরো গুদামজাত করে নেয়

পেঁয়াজ?

 

দাম আরো কি বাড়লে পরে

তবে,

গুদাম থেকে পেঁয়াজেরা বের

হবে?