কবির কাঞ্চন
তরকারিতে সঙ্গী আমি
পেঁয়াজ আমার নাম
ক’দিন বাদেই হাট বাজারে
বাড়ে আমার দাম।
আগের মতো ঝাঁজ থাকে না
তাও রয়েছে ঠাম
হাটুরিয়া কিনতে আমায়
ঝরায় মাথার ঘাম।
সিন্ডিকেটের বেড়াজালে
আটকে গেছি আমি
তাই তো আমি হাটবাজারে
আজকে এত দামি।
মূল্য আমার রাখতে শিথিল
একটা কথা শুনুন
আমায় একটু যত্ন করে
নিজের দেশে বুনুন।