সাকিব আল হাসানকে ছাড়াই ভারত পৌঁছেছে বাংলাদেশ। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে রেখে মাঠের লড়াইয়ে থাকবে টাইগাররা। সাকিব ছাড়া বাংলাদেশ দল কেমন হবে তা নিয়ে ছিল আলোচনা। শেষপর্যন্ত ভারতের বিপক্ষে দল ঘোষণাও করেছে বাংলাদেশ। এবার ভারত তাদের টিমকে কিভাবে সাজাচ্ছে সেটাই দেখার বিষয়।
সদ্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ১-১ ড্র করেছ ভারত। এদিকে বিশ্রামে রাখা হয়েছে বিরাট কোহলিকে। তার বিপরীতে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি সিরিজে যশপ্রীত বুমরা ও হার্দিক পান্ডেকে পাচ্ছে না টিম ইন্ডিয়া। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে পরীক্ষার পথেও একইসঙ্গে চলবে ভারত। ৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ।
ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, রিশভ পন্ত, শিভাম দুবে, ক্রুণাল পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, যুজভেন্দ্র চহাল, খলিল আহমেদ।
ইত্তেফাক/জেডএইচ