জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী আরিফুজ্জামান লিমন ও মোস্তফা কামাল মঞ্জু। দুজনেই অন্ধত্বকে জয় করে এগিয়ে যেতে চায় অনেক দুরে। অভিষ্ঠ সেই লক্ষেই তাদের পথচলা। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার দুজনই অংশ নিচ্ছে। স্বপ্ন শিক্ষক হবার।
শনিবার সকাল সাড়ে ৯ টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরকারী আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরু হবার আগে কথা হয় তাদের সঙ্গে। লিমন জানায়, বাবা উপজেলার দুর্গাপুর গ্রামের দিনমজুর আব্দুর রাজ্জাক। সে বড় ছেলে। রয়েছে ছোট এক ভাই ও বোন। পিএসসি পরীক্ষায় সে জিপিএ-৪ পেয়েছিল।
মোস্তফা কামাল মঞ্জু জানায়, বাবা আদিতমারী উপজেলা দুরাকুটি গ্রামের দিনমজুর লাল মিয়া। দুই ভাই এক বোনের মধ্যে সে মেঝো। পিএসসি পরীক্ষায় সে জিপিএ-৩.৯২ পেয়েছিল। সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম সাপ্টিবাড়ী আওতায় তারা দুজনেই ব্রেইল পদ্ধতি লেখাপড়া করেছে।
আরও পড়ুন: সন্তানকে শ্বাসরোধে হত্যার পর বিলে ফেলেছিলেন মা
সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম সাপ্টিবাড়ীর রিসোর্স শিক্ষক এরশাদ আলী জানান, লিমন ও মঞ্জু দুজনই মেধাবী ছাত্র। সরকারী আদিতমারী জি এস মডেল স্কুল এন্ড কলেজের প্রশাসনিক প্রধান ও কেন্দ্র সচিব শওকাত আরা সিদ্দিকা বলেন, সাহস ও পড়াশোনার করাই ইচ্ছা শক্তিই ওদের অনেক দুর এগিয়ে নেবে।
ইত্তেফাক/এসি