শাহরুখের আমন্ত্রণে আবুধাবি যাচ্ছেন শাকিব

আগামী ১৪ নভেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টি-টেন’ ক্রিকেট লীগ। এই অনুষ্ঠানে পারফর্ম করবেন শাকিব খান। তৃতীয়বারের মতো আয়োজনের শুরুটা বেশ জমকালো হবে বলেই ধারণা করা হচ্ছে।

বলিউড অভিনেতা শাহরুখ খানের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে এ আয়োজনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বাংলাদেশ থেকে একমাত্র শাকিব খানকেই আমন্ত্রণ জানানো হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাকিব।

তিনি বলেন, ‘রেড চিলিজের কয়েকজন কর্মকর্তা গত সপ্তাহে বাংলাদেশে এসে বৈঠক করে গেছেন। তাদের কথা দিয়েছি অনুষ্ঠানটিতে অংশ নেবো।’

আরো পড়ুন: এবার হালিতে পেঁয়াজ বিক্রি, দাম ১৬ টাকা

বাংলা গানের পাশাপাশি হিন্দি গানেও পারফর্ম করবেন শাকিব খান। আগামী ১২ নভেম্বর আবুধাবির উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। সেখানে ১৪ নভেম্বর পারফর্ম করবেন বাংলার কিং খান।

এ আয়োজনে পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলাম, বলিউড নোরা ফাতেহিদের সঙ্গে এক মঞ্চে পারফর্ম করবেন শাকিব খান।

ইত্তেফাক/বিএএফ