‘ঘুমন্ত শহরে’

 

এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘ঘুমন্ত শহরে’। নাটকটি প্রতি সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার প্রচার হচ্ছে। খায়রুল বাসার নির্ঝরের চিত্রনাট্য রচনায় নাটকটির সংলাপ রচনা করেছেন মাতিয়া বানু শুকু। নজরুল ইসলাম রাজুর গল্প ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন এফ এস নাঈম, অর্ষা, ফারহানা মিলি, ভাবনা, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, জিয়াউল হাসান কিসলু, মিলি বাশার, মাজনুন মিজান, শামীমা তুষ্টি প্রমুখ।