তথ্যপ্রযুক্তি ডেস্ক
ম্যালওয়্যারবাইটস এক নতুন ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে, যেটা এই পর্যন্ত কমপক্ষে ৪৫ হাজার অ্যান্ড্রয়েড ডিভাইসকে অ্যাক্রান্ত করেছে। এই ম্যালওয়্যারের নাম xHelper আর এটা অলরেডি ম্যালওয়্যারবাইটসের টপ ১০ ম্যালওয়্যার লিস্টে নিজের নাম দখল করেছে। গবেষকগণের মতে এই ম্যালওয়্যার অভিনব ম্যাথড ইউজ করে নিজের ছদ্মবেশ বজায় রাখে ও অ্যান্টিভাইরাস প্রোগ্রামগুলোকে ফাঁকি দেয়!
Symantec এর অনুসারে এই অ্যান্ড্রয়েড অ্যাপটি সাইডলোডিং ওয়েবসাইটগুলো থেকে ছড়িয়ে পড়েছে। যখন ইউজার কোনো তৃতীয়পক্ষ ওয়েবসাইট থেকে অ্যাপ ইনসটল করে ফলে সেই অ্যাপের সাথে xHelper ম্যালওয়্যারটি ইনসটল হয়ে যায়। এটি মূলত একটি ট্রোজান, আর এটি ইনসটল হওয়ার পরে র?্যান্ডম পপ-আপ দেখানো শুরু হয় ডিভাইজে। xHelper ম্যালওয়্যারের মধ্যে এমন কোনো অ্যাক্টিভিটি নেই যেটার মাধ্যমে আপনার ফোনের ডাটা লস হতে পারে, বরং এই ম্যালওয়্যারটি ইউজারদের অনলাইন গেম খেলার জন্য উদ্বুদ্ধ করে, সঙ্গে আরো আলাদা আলাদা অ্যাপ/গেমস ফোনে ইনসটল করিয়ে দেয়।
এই ম্যালওয়্যার নিজেকে অস্পষ্ট করার জন্য নিজস্ব এনক্রিপশন সিস্টেম ইউজ করে। এটা আপনার কোনো ডিভাইসে প্রবেশ করলে সেটা থেকে রিমুভ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই অ্যাপটি দুই ভ্যারিয়ান্টের সঙ্গে ডিভাইসে প্রবেশ করে আর ইনসটল হওয়ার পরে এর কোনো অ্যাপ আইকন থাকে না, মানে সাধারণ ইউজার একে সহজে খুঁজেই পাবে না। আর কোনো আইকন বা শর্টকাট নেই, মানে আপনি এটাকে ট্র্যাডিশনাল পদ্ধতিতে আন-ইনসটলও করতে পারবেন না, আর একের পর এক নোটিফিকেশন ফোনে আসতেই থাকবে, আসতেই থাকবে।
আপনার ফোন অন হওয়ার সঙ্গে সঙ্গেই xHelper নিজে থেকে স্টার্ট হয়ে যাবে তারপরে ফোন থেকে ডাটা কানেকশন চেয়ে বসবে যাতে আলাদা অ্যাপ ও গেমগুলোকে ইনসটল করতে পারে। যে অ্যাপ ইনসটল করার পরে এই ম্যালওয়্যারটি ফোনে প্রবেশ করেছিল সেটাকে আনইনসটল করার পরেও এই ম্যালওয়্যার ফোন থেকে রিমুভ হবে না। ম্যালওয়্যারটি একবার স্টার্ট হয়ে যাওয়ার পরে নিজেকে ফরব্যাকগ্রাউন্ড প্রসেসে নিয়ে যায়।
গবেষক দল এখনো বের করতে পারেনি ফ্যাক্টরি রিসেট করার পরেও ম্যালওয়্যারটি কেন ফোন থেকে বিদায় নিচ্ছে না। সঙ্গে কীভাবে এর প্রসেসগুলোকে স্টপ করা যেতে পারে এই ব্যাপারেও কোনো আপডেট নেই আপাতত। তবে এই টাইপের ম্যালওয়্যার থেকে রক্ষা পাওয়ার জন্য সাইডলোডিং অ্যাপ করা থেকে বিরত থাকতে হবে। মানে আলাদা ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করে ইনসটল করা যাবে না, শুধু গুগল প্লে-স্টোর ইউজ করাই ভালো।