বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনে এপ্রিলে বাংলাদেশ গেমস

২৫ ডিসিপ্লিন

ফুটবল, ক্রিকেট, আরচারি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, সাইক্লিং, ফেন্সিং, টেবিল টেনিস, হ্যান্ডবল, উশু, ভলিবল, তায়কোয়ানদো, ভারোত্তোলন, সাঁতার, কুস্তি, শুটিং, গলফ, কারাতে, কাবাডি, জুডো, খোখো, স্কোয়াশ ও টেনিস।

 স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১-১০ এপ্রিল ঢাকায় বাংলাদেশ গেমসের নবম আসর বসবে। গতকাল বিওএ এর সভা শেষে তারিখ ঘোষণা করা হয়। বিওএ এর মহাসচিব সৈয়দ শাহেদ রেজাকে সভাপতি করে একটি কমিটিও গঠন করা হয়েছে। বাংলাদেশ গেমসকে কীভাবে রাঙিয়ে তোলা যায় তা নিয়ে খুব শিগিগর বৈঠক করবেন কর্মকর্তারা।

আগামী ১-১০ ডিসেম্বর নেপালে এসএ গেমেসর ১৩তম আসর বসবে। সেখানে ২৫টি ডিসিপ্লিনে বাংলাদেশ খেলবে। ৫৯৮ জনের কন্টিনজেন্ট অংশগ্রহণের কথা বলা হলেও সেটি কম বেশি হতে পারে। নির্ভর করছে আগামী ৯ এবং ১১ নভেম্বরের সভার ওপর। নেপালে হবে সভা। বাংলাদেশ হতে বিওএ এর মহাসচিব সহ একটি দল যাবে নেপালে। যেখানে থাকবেন সেফ দ্যা মিশন আসাদুজ্জামান কোহিনূর। তিনি জানিয়েছেন অংশগ্রহণকারীর সংখ্যাটা এখনই চূড়ান্ত বলা যাচ্ছে না। কারণ মিটিং রয়েছে। অনেক বিষয় উঠবে সেখানে। এটা কমবেশিও হতে পারে।

ডিসেম্বরে প্রচণ্ড শীত নেপালে। গ্রীষ্মকালীন সময়েও ভ্রমণপিপাসুরা গরম কাপড় গায়ে জড়ান। তাহলে শীত মৌসুমে কী হতে পারে। এটা নিয়ে একটা ভাবনা রয়েছে বিওএ এর কর্তাদের। আসাদুজ্জামান কোহিনূর জানিয়েছেন তারা সেখানে গিয়ে দুটো সভা করবেন। শীতের বিষয়টিও আলোচনায় থাকবে। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা স্থান পাবে সেখানে। গেমস হবে কাঠমান্ডু এবং পোখারায়। ভূমিকম্পের পর গেমসের অবকাঠামোগত সুযোগ সুবিধা কতোটা গড়ে উঠেছে সেটাও সরেজমিনে দেখতে চান বিওএ এর কর্মকর্তারা।