স্পোর্টস রিপোর্টার
এস এ গেমসের শেফ দ্যা মিশন করা হয়েছে বিওএর উপমহাসচিব এবং হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। গতকাল বিওএর সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। নেপালেই প্রথম শুরু হয়েছিল এ গেমস।
১৯৮৪ সালে প্রথম ও ১৯৯৯ সালে অষ্টম আসর শুধু রাজধানী কাঠমান্ডুতে হলেও এবার ত্রয়োদশ গেমসে ফুটবলসহ একাধিক খেলা হবে পর্যটন শহর পোখরায়। লোগো ও মাস্কট উন্মোচন করেছে। গুরুদায়িত্ব পেয়ে চমকিত নন কোহিনূর। তিনি বলেন, ‘কাজ দেওয়া হয়েছে এটা করতে হবে। এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’ শেফ দ্যা মিশন জানিয়েছেন গেমসের মার্চপাস্টে পতাকা বহনকারী ক্রীড়াবিদের নাম এখনো চূড়ান্ত করার সময় আসেনি।