স্পোর্টস ডেস্ক
দক্ষিণ আফ্রিকা দাপটের সঙ্গে ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো রাগবির বিশ্বকাপটি জিতে নিল। গতকাল জাপানের ইয়োকোহামায় অনুষ্ঠিত ফাইনালে ৩২-১২ পয়েন্টে জয়ী হয় স্প্রিংবকরা। যদিও শিরোপা বিজয়ে বোদ্ধাদের অনেকের কাছে ইংল্যান্ড ছিল ফেবারিট। বাংলাদেশ রাগবি ইউনিয়ন ফেডারেশন এ উপলক্ষ্যে গতকাল এক শোভাযাত্রার আয়োজন করে এবং খেলাটি বড়ো পর্দায় দেখায়।