মদনে ইভ টিজিংয়ের দায়ে তরুণের কারাদণ্ড

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার মদনে ইভটিজিং করায় রুমন (১৮) নামের এক বখাটের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার মদন বাজারের কাজী জসীম উদ্দিনের বাড়ির সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউএনও ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট মো. ওয়ালীউল হাসান এ রায় দেন। রুমন মদন উপজেলার চাঁনগাঁও ইউনিয়নের শাহাপুর গ্রামের হাফিজ মিয়ার ছেলে। 

জানা যায়, জেএসসি-জেডিসি পরীক্ষা চলাকালীন সময়ে জামিয়া হাফসা (রা.) কওমি মহিলা মাদ্রাসার ৭ম শ্রেণির এক ছাত্রীকে রুমন চিঠি দিয়ে প্রেম নিবেদন করে পিছু ধাওয়া করে। বিষয়টি জনতার নজরে আসলে বখাটে রুমনকে আটক করে থানায় খবর দেয়। এসআই নূরুল আমীন জানান, দণ্ডপ্রাপ্ত আসামি রুমনকে শনিবার নেত্রকোনার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।