কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে ৪৯ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে রামু ক্রসিং হাইওয়ের পুলিশ। শনিবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের রামু ক্রসিং তুলাবাগান হাইওয়ে থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আবু আবদুল্লাহ। আটক আবদুর রহমান (৩৮) চট্টগ্রাম জেলার লোহাগাড়া গারাঙ্গিয়া রঙ্গিনপাড়া এলাকার মৃত নুরুল কবিরের ছেলে।
রামু ক্রসিং তুলাবাগান হাইওয়ে থানার ইনচার্জ মো. আবু আবদুল্লাহ বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা করে উদ্ধার মালামালসহ তাকে রামু থানায় সোপর্দ করা হয়েছে।