সমাজে, রাজনীতিতে অস্থিরতা চলছে —জি এম কাদের

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের রাজনীতিতে অস্থিরতা চলছে। অস্থিরতা বিরাজ করছে সমাজেও। সার্বিক অস্থিরতা থেকে মুক্তি পেতে দেশের মানুষ জাপার দিকে তাকিয়ে আছে। গতকাল শনিবার বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক টিমের আহ্বায়ক এম এ সাত্তার, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য সচিব মোস্তফা আল মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম প্রমুখ।