সিরাজগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত

সিরাজগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন  আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বাগবাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বর বকুল হায়দার নিহত হয়েছে। নিহত বকুল উক্ত ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের হযরত আলী মুন্সির ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে—শনিবার রাত ৮টার দিকে নিজ বাড়ির পাশে একটি ব্রিজের ওপর বসেছিলেন বকুল হায়দার। এসময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। দুইটি গুলি তার মাথা ও পায়ে লাগে। মুমূর্ষু অবস্থায় তাকে সিরাজগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। তবে সন্ত্রসীদের গ্রেফতারের জন্য পুলিশ এলাকায় ব্যাপক তত্পরতা শুরু করেছে বলে জানিয়েছে সিরাজগঞ্জ পুলিশ সুপার টুটুল চক্রবর্তী।