মালিতে জঙ্গি হামলায় ৫৩ সেনা নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তর-পূর্বাঞ্চলের একটি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় দেশটির অন্তত ৫৩ জন সেনা  ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার শেষ রাতের ওই জঙ্গি হামলায় সেনা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে। মানেকা অঞ্চলেরও ওই ল্যান্ডমাইন (মাটিতে পুতে রাখা বিস্ফোরক) হামলার তদন্ত চলছে। মালিতে ফরাসি সেনা ও আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি সত্ত্বেও সা জঙ্গি গোষ্ঠীগুলোর তত্পরতা আগের চেয়ে বেড়েছে। —বিবিসি