গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিদ্যুৎপৃষ্টে মুন্সী আমিনুল ইসলাম (২৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার হিরণ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মুন্সি আমিনুল ইসলাম ওই গ্রামের মুন্সী আইয়ুব আলীর ছেলে। আমিনুল ঢাকায় লেপ তোষকের ব্যবসা করতেন।
আরও পড়ুন: অধ্যক্ষকে পুকুরে ফেলার ঘটনায় মামলা, আটক ২৫
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, সকাল সাড়ে ৮ টার দিকে আমিনুল তার গ্রামের নির্মাণাধীন বিল্ডিংএ ইলেকট্রিক মোটরের সাহায্যে পানি দিচ্ছিলেন। হঠাৎ মোটরের বৈদ্যুতিক তারে জড়িয়ে মারাত্বক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এমআরএম