কাঠমিস্ত্রির বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ

ঝিনাইদহের মহেশপুরে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে কাঠমিস্ত্রির বিরুদ্ধে। শনিবার বিকেলে মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতিতার মা জানান, শনিবার বিকেলে শিশুটি খেলতে খেলতে প্রতিবেশি কাঠমিস্ত্রি হাফিজুরের বাড়িতে যায়। হাফিজুর চানাচুর কিনে দেওয়ার কথা বলে বাজার  নিয়ে চানাচুর কিনে  দেয়। পরে পার্শবর্তী কলা বাগানে নিয়ে  মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। একথা কাউকে  বললে মেরে ফেলার হুমকি দেয়। শিশুটি বাড়িতে এসে বিষয়টি  জানায়।

আরও পড়ুন: চান্দিনায় মাইক্রোচাপায় পথচারীর মৃত্যু

মহেশপুর থানার পুলিশ পরিদর্শক এস এম আমানুল্লাহ রবিবার জানান,  শনিবার রাতে মহেশপুর থানায় নির্যাতিতার বাবা বাদী হয়ে হাফিজুরকে আসামি করে একটি মামলা দায়ের করেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর থেকে হাফিজুর পলাতক রয়েছে।
 
ইত্তেফাক/এমআরএম