ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার দোলেশ্বর এলাকায় ইসলামিয়া মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে মকতব বিভাগের এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই ছাত্রের নাম শুভ হাসান (৭)।
জানা গেছে, গত ২ নভেম্বর শিক্ষক হাফেজ মাওলানা আবদুল মুক্তদির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জিআই পাইপ দিয়ে শিশু শুভকে পিটিয়ে গুরুতর আহত করে।
খবর পেয়ে শিশুটির খালা মাদরাসা থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শুভ শনিবার রাতে মারা যায়।
আরও পড়ুন: যুবককে খুনের পর বাড়িতে ফোন করে জানালো খুনিরা
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ জামান জানিয়েছেন, ঘটনার পর অভিযুক্ত মাদরাসা শিক্ষক গা ডাকা দিয়েছেন।নিহতের খালা বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী অফিসার ইমরান হাসান জানান, ওই শিক্ষকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এসি