সেলুলয়েড পর্দায় আবারো লেডি গাগা

বিনোদন ডেস্ক

 

মার্কিন সংগীতশিল্পী হিসেবেই পরিচিত লেডি গাগা। এর বাইরেও অভিনেত্রী হিসেবে তাকে দেখা গেছে অনেকবার। তবে সেটি খুব বেশি নিয়মিত নয়। অনেকদিন পর আবারো সেলুলয়েড পর্দায় দেখা যাবে লেডি গাগাকে।

‘অ্যা স্টার ইজ বর্ন’ সিনেমার মধ্য দিয়ে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন লেডি গাগা। এবার গুচির স্ত্রী হিসেবে ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছে তিনি। তবে এখন পর্যন্ত তার সিনেমা নিয়ে পুরো তথ্য দেননি। সিনেমাটি পরিচালনা করবেন রিডলি স্কট। সিনেমার নাম এখনো চূড়ান্ত করা হয়নি।

ইতালির জনপ্রিয় ব্র্যান্ড ‘গুচি’। ইতালিয়ান ফ্যাশন ব্যবসায়ী মরিিসও গুচির নামের শেষাংশ। ১৯৯৫ সালে মিলানে খুন হন তিনি। তার মৃত্যুর ঘটনায় জড়িত থাকায় তার স্ত্রী পাতরিিজয়া রেজ্জিয়ানির সাজা হয়। ইতালিতে দেড়যুগ জেলে খেটে ২০১৬ সালে মুক্তি পান তিনি। গুচির হত্যা ও এর সঙ্গে তার স্ত্রীর জড়িয়ে থাকার রহস্য ইতালীয় অভিজাত শ্রেণির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অপরাধগুলোর মধ্যে অন্যতম মনে করা হয়। গুচি পরিবারের এই অধ্যায় উঠে আসছে হলিউডের নতুন এই চলচ্চিত্রে। আর এতে পাতরিিজয়া রেজ্জিয়ানির ভূমিকায় অভিনয় করবেন আমেরিকান তারকা লেডি গাগা।