রোহিত শর্মাকে এলবিডব্লিউর ফাঁদে ফেললেন শফিউল

ম্যাচের শুরুতেই ভারতীয় ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মাকে ফেরালেন শফিউল ইসলাম। ব্যক্তিগত ৯ রান করে এলবিডব্লিউ হয়ে ফিরে যান তিনি। 

 

শফিউলের প্রথম বল আলতো ছোঁয়ায় বাউন্ডারিতে পাঠান  রোহিত শর্মা । ওভারের পঞ্চম বলে রোহিতের আরেকটি বাউন্ডারি। কিন্তু ওভারের শেষ বলে প্রতিশোধ নেন শফিউল। দারুণ ইনসুইং ডেলিভারীতে এলবিডব্লিউ ভারতের অধিনায়ক। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি রোহিত। 

 

 

এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হয়। এ ম্যাচের মধ্যদিয়ে মোহাম্মদ নাঈমের অভিষেক হয়েছে।

 

পরিসখ্যানে বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে স্বাগতিক ভারত। এর আগে টি-টোয়েন্টির ৮ ম্যাচে ভারতের মুখোমুখি হয়ে সবগুলো ম্যাচেই হেরেছে বাংলাদেশ। মুশফিক-মাহমুদউল্লাহরা সেই পরাজয়ের বৃত্ত ভাঙবেন এমন প্রত্যাশাই করছেন টাইগার সমর্থকরা।

 

ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের একাদশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আমিনুল ইসলাম ও শফিউল ইসলাম।

 

ইত্তেফাক/ইউবি