প্রথম ওভারে বোলিংয়ে এসে দলকে সাফল্য এনে দিলেন আমিনুল ইসলাম বিপ্লব। বিপ্লবের ঘূর্ণি বল খেলতে গিয়ে কভারে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিলেন। ১৭ বলে ১৫ রান করে সাজঘরে ফিরলেন রাহুল। তার আউটের সময় ভারতের রান ২ উইকেটে ৩৬।
ম্যাচের প্রথম ওভারেই ভারতীয় ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শফিউল ইসলাম। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি রোহিত। দলীয় ১০ রানে ব্যক্তিগত ৯ রান করে ফিরে যান তিনি।
আরো পড়ুন : ৮ জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হয়। এ ম্যাচের মধ্যদিয়ে মোহাম্মদ নাঈমের অভিষেক হয়েছে।
ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের একাদশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আমিনুল ইসলাম ও শফিউল ইসলাম।
ইত্তেফাক/ইউবি