উলিপুরে ব্রহ্মপুত্র নদে ফের ভাঙ্গন

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদের আবারও ভাঙন শুরু হয়েছে। এতে ঘরবাড়িসহ প্রায় তিন শতাধিক একর আবাদি জমি নদী গর্ভে বিলিনের পথে। এদিকে তিন কিলোমিটার ভাঙ্গনে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সম্প্রতি ৩০ লাখ টাকা ব্যয়ে ভাঙ্গন কবলিত ৬০ মিটার স্থানে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করেছে। সম্প্রতি ওই স্থানের পাশেই দেখা দিয়েছে তীব্র ভাঙন।
  
বরিবার দুপুরে সরেজমিন উপজেলার হাতিয়া ইউনিয়নের নয়াদাড়া, কামারটারী, পালের ভিটায় ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন দেখা গেছে। 

হাতিয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, যেভাবে ভাঙ্গন শুরু হয়েছে দ্রুত কার্যকরী ব্যবস্থা না নিলে ওয়াপদা বাধসহ হাতিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থাপনা নদী গর্ভে চলে যাবে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নারী হাত বিচ্ছিন্ন

উলিপুর পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ৬০০ মিটারের টেন্ডার গৃহীত হয়েছে। অনুমোদন হলেই কাজ শুরু হবে। 

ইত্তেফাক/এসি