১৯১৮ সালে ফরিদপুরে প্রতিষ্ঠিত হয় সরকারি রাজেন্দ্র কলেজ। শতবর্ষ পার হওয়া সত্ত্বেও কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে বাসে হাফ ভাড়া রাখা হয় না। হাফ ভাড়া দিতে গেলেই বাস কনডাকটররা খুব ঝামেলা করেন। রুকসু নির্বাচনে নির্বাচিতদের প্রতিশ্রুতি ছিল রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা করা। কিন্তু সেটা তারা পারেনি। আমি ছাত্রনেতাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করে ইতিবাচক কোনো কথা শুনিনি। এর প্রতিকার কি আদৌ হবে?
আতাউর রহমান সুজন
মাস্টার্স অধ্যয়নরত, সরকারি রাজেন্দ্র কলেজ,
ফরিদপুর